Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ২ স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৯:২৯ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৫৪

ধর্ষণ মামলায় গ্রেফতার শিহাব মন্ডল

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলায় শিহাব মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার (১৫ জুন) বেলা ১১ টায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার সিহাব মন্ডল উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। এ ঘটনায় অপর আসামি একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলী (২২) পলাতক রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে দুই বান্ধবী একসঙ্গে বাড়ি ফিরছিল। পথে বনগ্রাম এলাকায় পৌঁছালে হাসমত ও শিহাব তাদের পথ রোধ করে। এসময় তারা ধারালো ব্লেড বের করে দুই স্কুলছাত্রীকে জিম্মি করে রাস্তার পাশের একটি পানের বরজে নিয়ে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুই ভুক্তভোগীর পরিবার থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে শিহাব মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো