Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে করোনায় মৃত্যু আরও একজনের, শনাক্ত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২৩:১২

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি একজন নারী। তার বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে করোনায় ৫ জনের এবং সর্বমোট ২৯ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় একজন মারা গেছেন। এই সময়ে ২৩১ নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রাম বিভাগে ১০, কক্সবাজারে ১, রাজশাহীতে ৯, সিলেটে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ২৮৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানানো হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো