Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২১:১১ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২৩:১১

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তরুণদের আত্মত্যাগ আর রক্তের মধ্য দিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনও সক্রিয়। এদেরকে চিনে রাখতে হবে।

সোমবার (১৬ জুন) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নার্গিস বেগম বলেন, ‘সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর তোষামোদির কারণে হাসিনা ১৭ বছরের ফ্যাসিজম টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। বিনিময়ে সেসব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না।’

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘শেখ মুজিব গণতন্ত্র হরণ করে দেশে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তাকে আড়াল করতে দেশের সব মিডিয়া বন্ধ করে তাবেদার চারটি সংবাদপত্র সচল রেখেছিলেন। সেখান থেকে বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামী যশোরের আমির অধ্যাপক গোলাম রসুলসহ প্রমুখ ।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো