Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:১৭ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২২:২৬

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর পলাশের শীতলক্ষ্যা নদীতে গোসল নেমে নিখোঁজের ৬ ঘণ্টা পরে সাইফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ জুন) পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ চেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার পলাশ বাজার এলাকার আব্দুল চৌধুরীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধুদের সঙ্গে পলাশ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সাইফুল। গোসলের এক সময় তিনি নদীর পার থেকে একটু দূরে চলে যায়। সাঁতার জানা না থাকায় এবং নদীর পানিতে স্রোত বেশি থাকায় সাইফুল নদীতে তলিয়ে যান।

বিজ্ঞাপন

পরে সাইফুলের বন্ধুরা আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে নদীতে খোঁজে সাইফুলের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে তল্লাশি চালায় এবং পার্শ্ববর্তী গাজীপুর জেলার টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়। পরে পলাশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যৌথ চেষ্টায় ঘটনার ৬ ঘণ্টা পর সন্ধ্যায় নদীর মাঝখানে সাইফুলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস শহিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনা স্থলে যান। আমাদের যেহেতু ডুবুরি দল নেই তাই ঘটনা স্থলে গিয়ে আমরা পার্শ্ববর্তী টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও আমাদের এটি ইউনিটের যৌথ চেষ্টায় মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে বুঝিয়ে দিয়েছি।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো