Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় ধাপের বৈঠক শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১২:০১ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:০০

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন।

ঢাকা:আলোচিত জুলাই সনদ ঘোষণার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় অসমাপ্ত থাকা আলোচনার ধারাবাহিকতায় এবার গুরুত্ব দেওয়া হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদের দ্বিকক্ষ কাঠামো, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় ঐকমত্যের বিষয়ে।

আজ মঙ্গলবার (১৭ জুন), বুধবার (১৮ জুন) ও বৃহস্পতিবার (১৯ জুন)—তিন দিনব্যাপী এই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি-নিউজ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের গণআন্দোলনের প্রেক্ষিতে ২০২৪ সালের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এসব কমিশন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সরকারকে সুপারিশ জমা দেয়। পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয় ‘জাতীয় ঐকমত্য কমিশন’।

প্রথম দফার দ্বিতীয় দিনের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা মুলতবি করা হয়। আজ শুরু হওয়া বৈঠক সেই মুলতবি অংশেরই আনুষ্ঠানিক পুনরায় সূচনা।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশন রাজনৈতিক সংস্কারে বাস্তবসম্মত ও সময়োপযোগী ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এফএন/
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো