Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যয় হবে ৮৬৪ কোটি টাকা / যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানিসহ ৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৩:৪২ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:০৮

– প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানিসহ তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ৮৬৪ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫-১৬ জুলাই সময়ের জন্য এ এলএনজি কার্গো আমদানি করা হচ্ছে। এটি চলতি পঞ্জিকা বছরের ৩০তম এলএনজি আমদানি। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এক্সিলারেট এনার্জি এলপি’ এই কার্গোটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি) এর জন্য ‘কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (কাফকো) থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৮৩ দশমিক ২৫ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি ২৬ লাখ ৯৫ হাজার টাকা।

বৈঠকে ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সীগঞ্জ (২য় সংশোধিত)’ প্রকল্পের পূর্ত-৫ প্যাকেজের (লট-২ ও ৪) ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে যৌথভাবে ‘বিডিই লিমিটেড’ ও ‘কোহিনূর এন্টারপ্রাইজ’। এতে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।

এছাড়া বৈঠকে সিলেট সড়ক জোনের অধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের ‘২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগাধীন বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট সমূহের জরুরী পুনর্বাসন ও পুনঃনির্মাণ’ শীর্ষক প্রকল্পের ডব্লিউপি-১৪ প্যাকেজের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের দরপত্র বাতিলের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর পক্ষ থেকে দরপত্রটি বাতিলের প্রস্তাব করা হয়।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো