Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় আটক রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:৫৩

আটক রাজশাহীর তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম।

চুয়াডাঙ্গা: রাজশাহীর তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম (৫০) ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে আটক হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করে।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই রমজান আলী জানান, এদিন রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মরহুম আবুল কালামের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলাম দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক যুবায়েরের বিরুদ্ধে তানোর থানায় একটি নাশকতা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে । তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘যুবায়েরকে আটকের পর তানোর থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। তারা পৌঁছালে মামলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং আটক যুবায়েরকে তাদের নিকট হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো