Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ‘আত্মঘাতী ড্রোন’ ১৫০০ কিলোমিটারেরও বেশি উড়তে সক্ষম!

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫ ১৭:০৮ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩৪

ড্রোন। ছবি সংগৃহীত

ইসরায়েলের হামলার মুখে ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। দেশটির রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি ‘শাহেদ-১০৭’ নামের একটি অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। এই ড্রোন ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে সক্ষম বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সোমবার (১৬ জুন) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, এই মনুষ্যবিহীন বিমানবাহী যানটি শত্রুর লক্ষ্যবস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য ব্যবহৃত হবে, ফলে ইসরায়েলি প্রতিরোধ সত্ত্বেও ইরানের কোনো সদস্যকে হামলার শিকার হতে হবে না। সোমবার এই ড্রোন উন্মোচন করেছে আইআরজিসি।

বিজ্ঞাপন

শাহেদ-১০৭ এর ছবি বিশ্লেষণ করে বোঝা যায়, এটি একটি পিস্টন ইঞ্জিন-সজ্জিত ড্রোন, যা ১৫০০ কিলোমিটারেরও বেশি পরিসরে উড়তে সক্ষম।

সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে শাহেদ-১০৭ এর মতো একটি ইরানি ড্রোনকে ইসরায়েলি সরকারের অ্যারো ৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। যদি এই তথ্য সত্য হয়, তবে নতুন এই ইরানি ড্রোন ইসরায়েলের বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা ভেদ করতে পারবে, যা এই চলমান সংঘাতে একটি নাটকীয় মোড় ঘোরাতে পারে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো