Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পলাশে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩৩

অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেফতার তিনজন

নরসিংদী: নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন (৩০) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অটোরিকশা, মোবাইল, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার (১৬ জুন) দিবাগত রাত তাদের গ্রেফতার করা হয়। এর আগে নিহত অটোরিকশাচালকের স্ত্রী রাকিবা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- পলাশ উপজেলার জয়পুরা গ্রামের আব্দুল বাতেন মৃধার ছেলে ইসমাইল মৃধা (কসাই ইসমাইল (২৫), খানেপুর গ্রামের সাদেকের ছেলে শাকিল (২৯) ও নরসিংদী সদরের শ্রীনগর দড়িপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে কবির হোসেন (৫৪)।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের স্ত্রী রাকিবা জানান, শনিবার (১৪ জুন) দুপুরে দেলোয়ার হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরের দিন রোববার (১৫ জুন) সকালে ধনারচর এলাকার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশের একটি কলাবাগান থেকে দেলোয়ার হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ইসমাইল, কবির ও শাকিল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও গত বছরের নভেম্বরে ইউনুস নামে এক অটোচালককেও হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছেন বলেও তথ্য দিয়েছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো