Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৮ জুন গণবিস্ফোরণ ঘটবে: ইউনুস আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:০৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ ০০:২৬

ইসলামী আন্দোলনের যৌথ সভা

ঢাকা: আগামী ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে গণবিষ্ফোরণ ঘটবে বলে আশা করছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ইউনুস আহমেদ বলেন, ‘‘বাংলাদেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে দেশে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। পতিত ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার বাংলার বুকে হতেই হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিজ্ঞাবদ্ধ। তারই অংশ হিসেবে আগামী ২৮ জুন ঢাকায় গণবিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘মহাসমাবেশ সফল করতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে প্রধান করে ২৪ সদস্যের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি করা হয়েছে এবং সমাবেশকে সফল করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১২টি কমিটি করা হয়েছে। সমাবেশের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পিআর পদ্ধতির সঙ্গে একমত পোষণ করে এমন সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে দাওয়াত দেওয়ার কাজ চলমান রয়েছে। তারা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন।’’

মাওলানা ইউনুস আহমেদ বলেন, ‘‘এই মহাসমাবেশকে সামনে রেখে দেশের প্রত্যেক নাগরিকের কাছে দাওয়াত পৌছাতে হবে। পিআর পদ্ধতির সুফল মানুষকে বোঝাতে হবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের প্রতি তাদের আগ্রহের আরেকটি প্রদর্শন হতে হবে আগামী ২৮ জুন।’’

যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল গিয়াস উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর, হাজি মনির, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, মাওলানা লোকমান হোসাইন জাফরি, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও মুফতি হেমায়েতুল্লাহ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো