Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের ভোটাধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২২:৪৩ | আপডেট: ১৮ জুন ২০২৫ ০০:২৫

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইনগতভাবে ও সাংবিধানিকভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাপান শাখা।

মঙ্গলবার (১৭ জুন) জাপান টোকিও সাইতামায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জাপান শাখার পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ডায়েস্পোরা এশিয়া প্রতিনিধি ও জাপান শাখা সমন্বয়কারী যুবাইর আহমেদ সরদার। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কোটি প্রবাসী বাংলাদেশি নাগরিক শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে নয়, বরং দেশের গণতন্ত্র ও ন্যায়ের লড়াইটিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন। তারই সাম্প্রতিক উদাহরণ, জুলাই মাসের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা। যেখানে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচির মাধ্যমে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এতকিছুর পরও আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো প্রবাসী নাগরিকরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এটি মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার নামান্তর।’

দাবি তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, ‘বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য দূতাবাস কিংবা কনস্যুলেটের মাধ্যমে বা অনলাইন পদ্ধতিতে ভোট প্রদানের সুযোগ চালু করতে হবে। নির্বাচন কমিশন ও সরকারকে এই বিষয়ে একটি বাস্তবসম্মত রোডম্যাপ দ্রুত প্রকাশ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপি জাপান শাখার প্রতিনিধি আবদুল রহমান, মো. আকাশ, মো. জাকির হোসেন, রায়হান আহমেদ ও মিজানুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো