Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২৩:৩০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:১০

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

নাগরিক সেবাদানে বাধা দেওয়ার অভিযোগ এনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। ইশরাক হোসেনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।’ বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবাদান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, ‘ইশরাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। কিন্তু নেতাকর্মীদের নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন, অফিস দখল করেছেন।’ এমতাবস্থায় নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদের বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো