Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০০:০৮ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১০:৫০

কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।

সুনামগঞ্জ: জেলায় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

মঙ্গলবার (১৭ জুন) রাতে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরের খাইমতর এলাকা থেকে ফাতেহা বেগম সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে বিকাল ৫টার দিকে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো