Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র সৈকত, ৩ নম্বর সর্তক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ০০:১৩

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সারাবাংলা

কক্সবাজার: বৃষ্টির সঙ্গে বাতাস। বলতে গেলে সারাদিনই ছিল এরকম পরিস্থিতি। এমনকি এখনো তা অব্যাহত রয়েছে। আর এমন বৈরী আবহাওয়ায় উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। ফলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

বিজ্ঞাপন

এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান আব্দুল হান্নান।

তিনি আরও জনান, এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো