Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / শান্তর ডাবল সেঞ্চুরি দেখার আশায় মুশফিক

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫ ০৮:৫০ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:১০

সেঞ্চুরির পর নাজমুল

ফর্ম নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা শুনছিলেন তিনি। নাজমুল হোসেন শান্ত অবশেষে জবাবটা দিয়েছেন ব্যাট হাতেই। গলে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। দিনের খেলা শেষে ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম বলছেন, শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখার আশায় আছেন তিনি।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলকে সেখান থেকে পথ দেখিয়েছেন শান্ত-মুশফিক জুটি। প্রথম দিনের খেলা শেষে অপরাজিত আছে দুই ব্যাটারই, বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২। ২৬০ বলে ১৩৬ করেছেন অধিনায়ক শান্ত, ১৮৬ বলে ১০৫ রানে তার সঙ্গী মুশফিক।

বিজ্ঞাপন

২০১৩ সালে এই গলেই প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। এই মাঠে শান্তর ব্যাটে আরেকট ডাবল সেঞ্চুরি দেখতে চান তিনি, ‘শান্ত যেহেতু এখনো ডাবল সেঞ্চুরি পায়নি, তাই সে এবার ২০০-২৫০ করতে পারে আমাদের জন্য। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

গলে শান্তর ব্যাটিংয়ে মুগ্ধ মুশফিক, ‘সে অনেকদিন ধরেই ভালো খেলছে। টেস্টে অধিনায়ক বা ব্যাটার হিসেবে ওর রেকর্ড ভালো। দারুণ কন্ট্রোলড ইনিংস খেলেছে সে। এর আগে ক্যান্ডিতেও রান পেয়েছে। ইনিংসটাকে যেভাবে সে নিয়ন্ত্রণ করেছে, সেটা খুবই জরুরি। পরে যারা ব্যাটিংয়ে নামবে, তাদের জন্যও এটা জরুরি। আর তার সেঞ্চুরিতে আমিও উদযাপন করেছি। কেউ বড় কিছু করলে সেই উদযাপন তো করতেই হবে!’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো