Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড্রোনে আন্দোলনকারীদের নজরদারি, ট্রাইব্যুনালে সাবেক এডিসি ইশতিয়াক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১১:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:১৮

সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্দোলনের সময় ড্রোন দিয়ে আন্দোলনকারীদের নজরদারিতে রাখতেন তিনি।

বুধবার (১৮ জুন) সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান নির্ণয় করতেন ইশতিয়াক। পরে এসব তথ্য পুলিশ-র‍্যাব ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দিতেন তিনি। পুলিশের এই এডিসি সিটিটিসি ও সাইবার ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। গত ২৯ এপ্রিল রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো