Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:০৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (১৮ জুন) সকালে হোওয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

আর্থাইটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চলতি বছর জানুয়ারিতে যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার দেড় মাস পর আজই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো