Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপহরণ-গুম: র‌্যাব কর্মকর্তা সোহায়েল ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১২:১১ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:১৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সারাবাংলা

ঢাকা: অপহরণসহ গুমের মামলায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (১৮ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হবে।

এর আগে, র‍্যাবের এই সাবেক কর্মকর্তাকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ১৫ এপ্রিল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১২ সালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্রশিবিরের কর্মী গোলাম মর্তূজা নিহিমকে তুলে নিয়ে যায় র‌্যাব। পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন আটকে রাখা হয়। সোহায়েলের নির্দেশে এই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর গাবতলীতে গণহত্যার এক মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এসএম মায়নুলকেও আজ ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো