Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধের বিধান শিথিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:০৭ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:০০

ঢাকা: শর্ত সাপেক্ষে বিদেশি এজেন্ট, এজেন্সি বা কোম্পানির মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচারের বিপরীতে বিল পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই দেশীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, প্রচলতি বিধান অনুযায়ী এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন এবং সেই অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। কিন্তু এজেন্সির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হলে সেই বিজ্ঞাপনের বিল পরিশোধে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।

বিজ্ঞাপন

নতুন সার্কুলারে বলা হয়েছে, বিজ্ঞাপন বিল পরিশোধের আগে সংশ্লিষ্ট এজেন্টের পাওনার আবেদন সরাসরি ব্যাংকের এডি শাখায় জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাই করে তথ্য সন্তোষজনক হলে ডলারে বিল পরিশোধ করা যাবে।

তবে অর্থ পাচার প্রতিরোধে এডি শাখাগুলোকে প্রতিটি লেনদেনের বিস্তারিত নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং এগুলোর অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন আকারে দাখিল করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, বৈধ চুক্তিপত্র, ইনভয়েস, বিলের অঙ্ক, খরচের বিবরণ, কর কর্তনের প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে। বিদেশি এজেন্ট বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা দিতে হবে, যেখানে অতিরিক্ত অর্থ পাঠানো হলে তা তাৎক্ষণিক দেশে ফিরিয়ে আনার বিষয়েও সুনির্দিষ্ট উল্লেখ থাকবে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো