Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝুট ব্যবসায়ী হত্যা: ৫ দিনের রিমান্ডে আনিসুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৩:০১ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:০১

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: রাজধানীর শাহবাগ ও পল্টন মডেল থানার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী।

এদিন শাহবাগ থানায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় মোশাররফ হোসেন ও বাবুল সরদার চাখারীর ১০ দিনের রিমান্ড চান এসআই বিমান তরফদার। শুনানি শেষে আনিসুলের পাঁচদিন ও বাকি দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন

হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন নিহতের স্ত্রী।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো