Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী দুই শনিবার এনবিআরের সব অফিস খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৫:০১

ঢাকা: আগামী দুই শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টমস, ভ্যাট ও আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দফতর খোলা থাকবে।

বুধবার (১৮ জুন) এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশেমীর সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে জানানো হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট কার্যক্রম চলমান থাকায় আগামী ২১ ও ২৮ জুন, পরপর দুই শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল দফতর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ এরইমধ্যে সব দফতরে পাঠানো  হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উত্থাপন করেন। একইদিনে আসছে অর্থবছরের কাস্টমস, ভ্যাট ও আয়করের আইন পরিবর্তনের বিষয়টি অর্থ অধ্যাদেশের মাধ্যমে জারি করা হয়েছে।

তবে সেসব আইনে কোনো অসঙ্গতি থাকলে বা বিভিন্ন স্টেকহোল্ডারদের থেকে কোনো দাবি থাকলে তা আমলে নিয়ে ২২ জুন নতুন অধ্যাদেশ জারির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার; সে বিষয়েই এখন এনবিআরে কার্যক্রম চলছে। তবে বাজেটের কার্যক্রমের সঙ্গে এনবিআরের অন্যান্য দপ্তরের সরাসরি সম্পৃক্ততা নেই; আইনের পরিবর্তন হলে তা বাস্তবায়ন করে কাস্টমস, ভ্যাট ও আয়করের অন্যান্য দফতরগুলো।

সারাবাংলা/ইএইচটি/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো