Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দিল জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:০৯

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এ সংলাপে দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদ। সংলাপে তারা জাতীয় নির্বাচনের সময়সীমা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে মত তুলে ধরেন বলে জানা গেছে।

সংলাপে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমেই সংলাপে অংশ নিচ্ছি। গতকালের (মঙ্গলবার) সংলাপে অংশ না নেওয়ার কারণ আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত-বহির্ভূত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দেন। বৈঠকে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়টি জামায়াত ‘উপেক্ষা’ হিসেবে দেখায় এবং এর প্রতিবাদে তারা মঙ্গলবারের সংলাপ বর্জন করে।

তবে পরে সরকারি পর্যায় থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং আজ তারা অংশ নিয়েছেন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো