Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-মাওয়া হাইওয়েতে বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৯:৪২ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:০১

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় অজ্ঞাত (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ষোলঘর যাত্রীছাউনির কাছ দিয়ে রাস্তা পারাপারের সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি বাস ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি এবং ঘাতক বাসটিকেও আটক করা যায়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাদের জিরানি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো