Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈরী আবহাওয়ায় বান্দরবানের দেবতাখুম বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২২:৩২ | আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:০২

বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম। ছবি: সংগৃহীত

বান্দরবান: টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি ও খালের পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একইসঙ্গে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদারকি কার্যক্রম জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণার পরপরই সব পর্যটক, গাইড এবং স্থানীয় লোকজনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

এদিকে, বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বান্দরবানে মোট ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে, যার ফলে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো