Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফার্মেসির আড়ালে ট্যাপেন্ডাডল বিক্রি, ট্যাবলেটসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২৩:৪৯

ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ইব্রাহিম আলী

পঞ্চগড়: বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ইব্রাহিম আলী নিজ মালিকানাধীন ‘ভাই বোন ফার্মেসি’র আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। অভিযান চলাকালে তাকে ওই ফার্মেসি থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে তার পঞ্চগড় সদরের পূর্ব মোলানিপাড়া এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটকের পর ইব্রাহিম আলীকে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মাদকসহ আটক ইব্রাহিম আলীকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো