Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / উইদাদকে হারিয়ে টুর্নামেন্ট শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটির

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:৫০

সহজ জয়ে টুর্নামেন্ট শুরু সিটির

ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমটা যাচ্ছেতাই কেটেছে তাদের। ম্যানচেস্টার সিটি সেই হতাশা দূর করতেই মাঠে নেমেছে ক্লাব বিশ্বকাপে। এবারের আসরের শুরুটা দারুণভাবেই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাংকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে পেপ গার্দিওলার দল।

লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে গ্রুপ জি এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিটি-উইদাদ। ম্যাচে ফেভারিট ছিল গতবারের চ্যাম্পিয়ন সিটিই। পুরো ম্যাচজুড়েই দাপটের সঙ্গে খেলেছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় সিটিজেনরা। সাভিনিওর শট উইদাদ কিপার ঠেকিয়ে দিয়েছিলেন। ফিরে আসা বলে গোল করতে ভুল করেননি ফিল ফোডেন।

বিজ্ঞাপন

৪২ মিনিটে ফোডেনের কর্নার থেকে বল পেয়ে লিড দ্বিগুণ করেন ডকু। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পরেও আক্রমণের ধার বজায় রাখে সিটি। তবে এই হাফে কোনো গোলের দেখা পায়নি তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির রিকো। ৮৭ মিনিটে স্যামুয়েল ওবেয়েংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। ২৩ জুন গ্রুপের পরের ম্যাচে সৌদি প্রো লিগের ক্লাব আল আইনের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো