Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১২:৩৫ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১২:৪১

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাপের কামড়ে সাব্বির আহমেদ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাব্বির উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বুধবার দিবাগত রাতে সাব্বির নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তাকে সাপে কামড় দেয়। রাত ৩টার দিকে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে বিষক্রিয়া হয়ে সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কি সাপের কামড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো