Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৯:০৭ | আপডেট: ১৯ জুন ২০২৫ ২১:৩৫

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছে।

বিজ্ঞাপন

চলতি মাসের ১৭ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৭ জনের এবং মোট আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৮১ জন। এ ছাড়া এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬ হাজার ৯২৬ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো