Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ মাসে ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২০ জুন ২০২৫ ০০:৩৭

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৯) এনবিআরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্য, ঢাকায় পদস্থ কমিশনার/মহাপরিচালক, প্রথম ও দ্বিতীয় সচিবরা (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশ নেন। ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার হতে কমিশনার ও মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তারা জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোর দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় জানানো হয় ২০২৪-২০২৫ অর্থবছরের মে’২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা ৩ লাখ ৯৪ হাজার ৪৬০ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা অর্জনের হার ৮৩.১০ শতাংশ এবং গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো