Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রদূতের আমন্ত্রণে চীনা দূতাবাসে বিএনপির প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২১:৪৫ | আপডেট: ২০ জুন ২০২৫ ০০:৩৭

বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসে গিয়েছিলেন বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যান তারা। এ সময় তাদের অভ্যর্থনা জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাস কর্মকর্তারা।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, জহিরু উদ্দিন স্বপন, ড. আলমগীর হোসেন পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ২২ জুন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাদের এই সফর।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো