Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২২:৪৪

প্রতীকী ছবি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম খাল থেকে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নয়াপাড়া সংলগ্ন ঘুমধুম খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, খালে মরদেহ ভেসে আসার খবর পেয়ে উদ্ধার করা হয়েছে। নিহতের ডান হাতে নাইলনের তৈরি একটি রশি বাধা অবস্থায় ছিল। শরীরে পচন ধরেছে। চেহারা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। নাম-পরিচয়  ও ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো