Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত, জনজীবনে চরম দুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১১:৩৫ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৮:৩১

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত।

পটুয়াখালী: সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় পটুয়াখালীতে গত চার দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২০ জুন) সকাল ৬টা পর্যন্ত জেলায় ৩২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও রিক্সাচালক থেকে শুরু করে নিম্ন আয়ের শ্রমজীবীরা। ক্ষতির মুখে পড়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, উপকূলীয় এলাকা দিয়ে এখনো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো