Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫৬ লাখ শিক্ষার্থীর উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১২:০৪

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি-এর দুই কিস্তির টাকা দেয়া শুরু হয়েছে বৃহস্পতিবার (১৯ জুন) থেকে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায়, শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে উপবৃত্তি ও টিউশন ফিয়ের টাকা গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে দেয়া হবে।

বুধবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-ডিসেম্বর এবং ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি-জুন কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী ১৯ জুন থেকে শুরু হবে।

বিজ্ঞাপন

এইচএসপি-এমআইএস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী বা অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-ডিসেম্বর এবং ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি-জুন কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জিটুপি পদ্ধতিতে পাঠানো হবে। উপবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী ও অভিভাবকের সংশ্লিষ্ট একাউন্টে বিতরণ করা অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া আরো বলা হয়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কাটা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিস্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীও অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে দেয়া হবে। উপবৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারো সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো