Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোখের চিকিৎসার জন্য তুরস্কে গেলেন ৭ জুলাই আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৪:৫২ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৮:৩১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন ৭ জুলাই যোদ্ধা।

ঢাকা: ছাত্র জনতার জুলাই আন্দোলনে আহত সাত জনকে চোখের উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।

তুরস্কে যাওয়া এই সাতজন হলেন- কুরবান হোসেন, রানা হোসাইন, রুহান মাহমুদ রিশাদ, দিলাওয়ার হোসাইন, কুরবান শেখ, সৈয়দ আবিরুল ইসলাম, মেহেদী হাসান মিন্টু।

বিমানবন্দরে তোলা ছবি ফেসবুক পোস্ট করে দেশ ছাড়ার সৈয়দ আবিরুল ইসলাম লেখেন, অবশেষে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ হচ্ছে। যদিও জানি না গুলি খাওয়ার ৯ মাস পর চিকিৎসা শুরু করে আর কতটা সুস্থ হওয়া সম্ভব, হয়তো ক্ষতি যা হবার তা হয়েই গেছে। তবুও এক বুক আশা নিয়ে, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হচ্ছি। সবকিছু হয়েছে খুব শর্ট নোটিশে।

বিজ্ঞাপন

তিনি লেখেন, গত কদিন প্রচণ্ড দৌঁড়াদৌড়ি আর ব্যস্ততার মধ্যে কেটেছে। তাই সবার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। দয়া করে ক্ষমা করবেন। আপনাদের সবার দোয়া আমার খুব প্রয়োজন। দোয়া করবেন যেন আমার চোখের দৃষ্টি কিছুটা হলেও ফিরে আসে, যেন আবার এই সুন্দর পৃথিবীটাকে মন ভরে দেখতে পারি। যাদের অক্লান্ত সহযোগিতা, ভালোবাসা আর পরিশ্রমের কারণে আমি আজ চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছি তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সবাইকে।

আবিরুল লেখেন, আর কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট। রওয়ানা হচ্ছি তুরস্কের উদ্দেশে। দোয়া করবেন, যেন ফিরে এসে আবার নতুন করে দেখি আমাদের প্রিয় বাংলাদেশটাকে মন ভরে, প্রাণ ভরে।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো