Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দোসরদের অপসারণ করুন, না হলে প্রতিটি দেয়ালে তালিকা প্রকাশ করবো: আলাল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২০ জুন ২০২৫ ২১:২৫

জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত যুব সমাবেশ।

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাদের অপসারণ না করে, তাহলে বঙ্গভবন থেকে গণভবন, সিটি করপোরেশনের প্রতিটি দেয়ালে, ঘাপটি মেরে বসে থাকা দোসরদের নামের তালিকা বিএনপি প্রকাশ করবে।

শুক্রবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জনগণের কথা বলি বলেই বিএনপি নির্বাচনের কথা বলে। আর সেটা বললেই সরকার গোস্বা করে। আসল কথা হলো সবাই মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিতাই ভোটের কথা বলে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘১০ মাসে সরকার পদে পদে হতাশ করেছে। দ্রব্যমূল্যের দাম কমেনি। সাধারণ মানুষ বাজার করতে গেলেই পকেট খালি হয়ে যাচ্ছে। গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। সেদিকে প্রধান উপদেষ্টার নজর নেই।’

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, ‘দলের প্রধান উপদেষ্টাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। কিন্তু তাই বলে, আপনি যাই করবেন, তাতেই আমরা সমর্থন দেব না। গণতান্ত্রিক অভিযাত্রায় জনগণের সঙ্গে রয়েছে বিএনপি। তাই জনগণ যা চায়, আমরা সেটার জন্যই আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো