Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা বৃষ্টিতে বন্ধ মোংলা বন্দরে জাহাজের খালাস কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৭:০৯

মোংলা বন্দর।

বাগেরহাট: টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্ধ রয়েছে বাগেরহাটের মোংলা বন্দরে নোঙ্গরকরা জাহাজ থেকে চাল ও সার খালাস। তবে বন্দরে অবস্থানরত অন্য ৭টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, মোংলা বন্দরে ১১টি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি সারবাহী জাহাজ টিবিএস প্রিন্সেস।’

বিজ্ঞাপন

এদিকে, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্য রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত শুক্রবারও (২০ জুন) অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে বৃষ্টিপাত হয়েছে ৬০ মিলিমিটার।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ‘এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এ ছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো