Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগরকান্দায় ১০ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২০:১৪

বিএনপির কর্মী সম্মেলন

ফরিদপুর: দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর নগরকান্দাবিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু।

উপজেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০১৫ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে এই কমিটির অনেক সদস্যই আর নেই, কেউ মৃত্যুবরণ করেছেন আবার কেউ দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

দীর্ঘ ১০ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা ও অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা।

বিজ্ঞাপন

নেতারা বলেন, দলের প্রতি যারা ত্যাগ ও নিষ্ঠা দেখিয়েছেন, নতুন কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনে উপস্থিত হয়। সকাল ১১ টা থেকে শুরু হয় এ সম্মেলন। দুপুর ১২ টার দিকে হঠাৎ বৃষ্টি হওয়ায় কমিটি ঘোষণা না করেই সংক্ষিপ্তভাবে সম্মেলন শেষ করা হয়। পরবর্তী যেকোনো সময় কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো