Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২০:২০ | আপডেট: ২০ জুন ২০২৫ ২১:২৪

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ১০ জন, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ১৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৩ জন রোগী।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো