Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে: খেলাফত মজলিস

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২২:০৭ | আপডেট: ২১ জুন ২০২৫ ০০:০৬

ঢাকা: ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (২০ জুন) দুপুরে জুমার নামাজের পর খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরাইল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইসরায়েল ইরানের অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরও তীব্রভাবে দিতে হবে। এ অবৈধ রাষ্ট্রটি শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরায়েলের পক্ষে যারা ভূমিকা পালন করবে তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে।

বিজ্ঞাপন

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইরানে ইসরায়েলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল। ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজি নুর হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহ-সভাপতি মুফতি সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ ও সেলিম হোসেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো