Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি, গাভাস্কার-কোহলিকে ছুঁলেন গিল

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫ ০৯:০১

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন গিল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ঠিক আগে নতুন অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করে বিসিসিআই। রোহিত-কোহলি-অশ্বিনদের ছাড়া তরুণ এক ভারতীয় দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে শুভমান গিলের ভারত। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ইনিংসেই বাজিমাত করলেন গিল। হেডিংলি টেস্টের প্রথম দিনে দুর্দান্ত এক সেঞ্চুরি করে গাভাস্কার-কোহলিদের অনন্য এক রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

কঠিন কন্ডিশনে তরুণ দল নিয়ে মাঠে নামার বড় চ্যালেঞ্জ ছিল গিলের সামনে। একে তো অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ, তার উপরে কোহলির সেই চার নম্বর পজিশনে ব্যাটিং করা, সব মিলিয়ে বেশ চাপেই ছিলেন গিল। ইয়াসাভি জসওয়ালের দারুণ এক সেঞ্চুরি অবশ্য সেই চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। জসওয়ালের পর চার নম্বরে ক্রিজে নেমে গিলও ছুঁয়েছেন তিন অংক। প্রথম দিনের খেলা শেষে ১২৭ রানে অপরাজিত আছেন ভারতীয় অধিনায়ক।

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন গিল। ৫ম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন তিনি।

গিল ছুঁয়েছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির রেকর্ড। এই তার কিংবদন্তি ক্রিকেটারও টেস্ট অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচে তিন অংক ছুঁয়েছিলেন।

জসওয়াল-গিলের জোড়া সেঞ্চুরিতে হেডিংলির প্রথম দিনে ছিল ভারতের দাপট। ৩ উইকেটে ৩৫৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে ভারত। গিলের সঙ্গে অপরাজিত আছেন রিশাভ পান্ট, করেছেন ৬৫।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো