Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ০৯:৩১ | আপডেট: ২১ জুন ২০২৫ ০৯:৩৬

বাম পাশে এমদাদুল হোক এবং ডান পাশে বিল্লাল হোসেন।

শরীয়তপুর: দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে বিল্লাল হোসেন (৩৮) এবং এমদাদুল হক নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২০ জুন) রাতে নিহত বিল্লাল হোসেনের বাবা সিরাজ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিল্লাল হোসেন (৩৮) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে এবং এমদাদুল হকের বাড়ি কিশোরগঞ্জ।

স্থানীয়রা জানায়, ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় বিলাল হোসেন ও তার আরেক সহকর্মী এমদাদুল হক।

বিজ্ঞাপন

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, পরিবারটির খোঁজ-খবর নেব। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো