Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ০৯:৪১ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৩:৫৬

দুর্ঘটনায় নিহতদের মরদেহ।

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে তারাকান্দায় তিনজন ও ফুলপুরে আটজন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দায় দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার ধোবাউড়ার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুরের মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৫)। তাদের মধ্যে মোহাম্মদ আলম সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

রাত পৌনে নয়টার দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় ছয়জন, গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাঁচ জন। ঘটনাস্থলে নিহত ছয়জনের পরিচয় ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাদি জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা নিজগুড্ডিমারী গ্রামের মালেক শাহের ছেলে কাজিম উদ্দিন(২৮), হালুয়াঘাটের জয়রামকুড়ার আফাজ উদ্দিনের ছেলে রুবেল(৩০), বালিজুড়ি গ্রামের আ. কুদ্দুস আলীর স্ত্রী হাছিনা খাতুন (৫০), কয়ারহাটি গ্রামের মৃত হাজী জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), ফুলপুরের কাজিয়াকান্দা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮) ও নিশুয়াকান্দা গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে জহের আলী (৭০)।

গুরুতর আহতদের প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ২ জন মারা গেছেন বলে জানায় ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুইজন মৃতের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো