Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১১:৩৬ | আপডেট: ২১ জুন ২০২৫ ১১:৩৭

সেনাবাহিনীর আটক করা সদস্যরা।

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে সেনাবাহিনী।

শুক্রবার (২০ জুন) রাত ১২টার সময় উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।

আটকরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোষ্ট স্থাপন করে সেনাবাহিনী। এরই এক পর্যায়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো