Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রশিবিরের উদ্যোগে দেশব্যাপী ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’

ঢাবি করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:৩৩

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দেশব্যাপী ফুটবল টুর্নামেন্টের ঘোষণা।

ঢাবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দেশব্যাপী ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তরুণ সমাজের মাঝে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দ্বীনী দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের তত্বাবধানে ২০ জুন থেকে ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত দেশব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এতে অঞ্চলভিত্তিক আন্ত:শাখা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অঞ্চলে চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। ৫ আগস্টের মধ্যে জাতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হবে।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হলো জুলাই শহিদদের স্মৃতি ধারণ ও জুলাইয়ের চেতনা তরুণ প্রজন্মের মাঝে জাগ্রত রাখা। তাদের আত্মত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শবান সমাজ গঠনে ভূমিকা রাখাই ছাত্রশিবিরের মূল লক্ষ্য।

ছাত্রশিবির মনে করে, এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজের শারীরিক উৎকর্ষ, মননশীলতা ও ইসলামি মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো