Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৩:৫১

চুয়াডাঙ্গায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক লিমন আলী গ্রেফতার।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি’র) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়।

অভিযানে তার বাড়ি থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি এন্ড্রয়েড ও চারটি বাটন মোবাইল ফোন সেট, চারটি দেশি ধারালো চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা সড়কের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো