Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুদ্ধের কারণে পণ্য আমদানি-রফতানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে: বাণিজ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:২৮

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হলেও ইরান-ইসরায়েল চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মৌলভীবাজার সফর শেষে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে দেশের বাজারে দাম বাড়লে নতুন করে মূল্যস্ফীতি বাড়তে পারে।

এ পরিস্থিতিতে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুবার জ্বালানি তেলের দাম কমেছে। নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার।

বিজ্ঞাপন

এ সময় দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গক্রমে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজারে অনেক দিন ধরে স্বস্তি বিরাজ করছে। বাজারব্যবস্থায় বৈচিত্র্যের কারণে এটা সম্ভব হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে চাল ও পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, চালের দাম একটু বাড়তি, এটা ঠিক। এটা সাময়িক, ঠিক হয়ে যাবে। এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। আর পেঁয়াজের কেজি ৫৫-৬০ টাকা না হলে কৃষক বাঁচবে না। ফলন ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী সোমবার (২৩ জুন) এ বিষয়ে প্রস্তাব নিয়ে যাওয়া হবে। বিষয়টির সমাধান হবে বলে আমরা আশাবাদী।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো