Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৬:১১ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:২৮

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

যশোর: বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে সময় যতটুকু প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিৎ। সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতির মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে।

শনিবার (২১ জুন) সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

সম্মেলনে গোলাম পরওয়ার আরও বলেন, ‘নির্বাচন যখনই হোকে সেটা নিরেপক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তবে অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নিরপেক্ষ থাকতে হবে। কোনো দিকে ঝুঁকলে হবে না।

বিজ্ঞাপন

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বলার সময় বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় অথচ কাজে করবেন দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়- এই মার্কা রাজনীতি করে দেশও জাতির ক্ষতি করবে না। স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও আমারা দেশের স্বার্থে জাতির স্বার্থে রাষ্ট্রীয় কাঠামোগুলো, গণতান্ত্রিক পরিবেশ ও ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। আমাদের অনেক পর স্বাধীন‌ হওয়া দুনিয়ার অনেক দেশ জাতীয় ঐক্যের ভিত্তিতে উন্নতির চরম শিখরে পৌঁছেছে। কিন্তু আমরা এখনো জাতীয় ঐক্য করতে পারিনি।‘

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন— জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ বক্তব্য দেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো