Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের ছাড় পাওয়াই যত অপরাধের মূল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫ ১৮:১৯ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৯:৩৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত দায়মুক্তিই তাদের চলমান অপরাধের প্রধান কারণ। শনিবার (২১ জুন) ইরান এ অভিযোগ করেন। খবর মেহের নিউজ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন এত নির্লজ্জভাবে লঙ্ঘন করে এমন আর কোনো পক্ষ নেই।’ তিনি সতর্ক করে দেন যে উদাসীনতা নিষ্ক্রিয়তার দিকে ঠেলে দেয়। অন্যায়ের মুখে নিষ্ক্রিয় থাকা মানে অপরাধে জড়িত থাকা।

তিনি বলেন, ‘জাতিসংঘ সনদের ২৪ অনুচ্ছেদে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের সুস্পষ্ট দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের এই কার্যক্রম কেবল জাতিসংঘ সনদই লঙ্ঘন করে না, বরং এটি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের একটি ধারাবাহিক রূপ।’

ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার বিষয়ে তিনি বলেন, ‘ইসরায়েলিরা ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষপূর্ণভাবে আবাসিক এলাকা, হাসপাতাল, ফায়ার স্টেশন এবং কল্পনাযোগ্য সবকিছুকে লক্ষ্যবস্তু করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘তারা বিশিষ্ট বিশ্ববিদ্যালয় অধ্যাপক, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। অসংখ্য ব্যক্তি এই আগ্রাসনের শিকার হয়েছেন।’

পরিশেষে, মুখপাত্র ইসরায়েলি বাহিনীর অপরাধ বন্ধ করতে জবাবদিহিতা ও বৈশ্বিক পদক্ষেপের জন্য ইরানের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো