Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২২ জুন ২০২৫ ০০:৩৮

ঢাকায় বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ছয় জেলার ওপর দিয়ে আগামী রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও করা হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সময়ের মধ্যে নৌযান ও নদীপথে চলাচলরতদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সতর্কতা নির্দেশনা:

-ঝড়ের সময় নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
-খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ।
-স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো