Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বক্তব্যের মঞ্চে ‘এবি পার্টি’র আহ্বায়কের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ২২:০৮ | আপডেট: ২২ জুন ২০২৫ ১০:১৩

বক্তব্যের মঞ্চে আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক আব্দুল কাদের

সাতক্ষীরা: সাতক্ষীরায় আমার বাংলাদেশ পার্টির (এবি) জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫) মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্য সচিব আলমগীর হুসাইন জানিয়েছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় আব্দুল কাদের (৫৫) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। উপস্থিত নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিক পানি পান করান। ব্যথা অনুভবের কিছুক্ষণ পরই তার শরীর নিথর হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সিবি হাসপাতালের চিকিৎসক ডা. আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আব্দুল কাদের ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আমার বাংলাদেশ পার্টি’র নেতা আব্দুল কাদের সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ইসহাক আলী মাস্টারের ছেলে। তিনি একসময় সাতক্ষীরার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো